তিনি বলেন- জীবনে সফলতা পেতে হলে আত্মবিশ্বাসী হতে হবে। জীবনের শ্রেষ্ঠ সময়কে উপভোগের মাধ্যমে সুন্দর পরিবেশে উজ্জ্বল ভবিষ্যত গড়তে হবে। লেখাপড়ার পাশাপাশি নিজস্ব বুদ্ধিমত্তাকে প্রস্ফুটিত করতে হবে। জীবনে সফলতার জন্য দরকার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়।
তিনি জ্ঞানার্জনের পাশাপাশি পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলার জন্য প্রতিভার পরিপূর্ণ বিকাশে মনোযোগী হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সির্টিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলা হয় এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়। তিনি ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা নিয়ে দেশপ্রেমে ব্রতী হওয়ায় পরামর্শ দেন। লেখাপড়ার পাশাপাশি বাংলা ভাষা, বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে লালন করার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান।
ইংরেজি বিভাগের প্রভাষক পঙ্কজ ভট্টাচার্যের পরিচালনায় উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত ভাষণ দেন রেজিস্ট্রার অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শিব প্রসাদ সেন, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বাসক, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ডিন ব্যারিস্টার মোঃ আরশ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন চৌধুরী মোহাম্মদ মোকাম্মেল ওয়াহিদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শেখ আশরাফুর রহমান, ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রমা ইসলাম, ইইই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মিয়া মো. আসাদুজ্জমামান।
অনুষ্ঠানে বর্তমান ও নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন যথাক্রমে ফাতেমা বেগম ও সানজিদা বেগম।
