সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল কাহের শামীমের বিরুদ্ধে একজোট বেধেছেন দলের অপর তিন প্রার্থী

by News Room
নিউজ ডেস্ক :সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত আবুল কাহের শামীমের বিরুদ্ধে একজোট বেধেছেন দলের অপর তিন প্রার্থী। ঢাকায় ডেকে নিয়েও কেন্দ্রীয় নেতারা তাদের সাথে কোন সমঝোতা করতে পারেননি।

এই তিন প্রার্থী হচ্ছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নূরুল হুদা ও সহ সভাপতি শহীদ আহমদ।

আবদুর রাজ্জাক, শাহ জামাল নূরুল হুদা ও শহীদ আহমদ জানান, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে মনোনয়নপত্র জমাদানকারী চার প্রার্থীকে ঢাকায় তলব করা হয়েছিল।

শনিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী, যুগ্ম মহাসচিব শাহজাহান খান ও সহ সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন চার প্রার্থীকে নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করেন। ওই বৈঠকে কেন্দ্রীয় সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আবুল কাহের শামীমের বিরুদ্ধে অবস্থান নেন বাকি তিন প্রার্থী।

কাহের শামীমকে বহিরাগত উল্লেখ করে তারা সিলেট সদর উপজেলার স্থায়ী যে কোন প্রার্থীকে দলীয় সমর্থন দেয়ার দাবি জানান। ওই বৈঠকে একক প্রার্থী নির্ধারণ সম্ভব না হওয়ায় রবিবার কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাদের বৈঠকের কথা রয়েছে।

You may also like

Leave a Comment