সিলেটের খবর ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট টক শো সেলিব্রেটি ড. আসিফ নজরুলের সঙ্গে প্রয়াত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদের বিয়ে নিয়ে গুঞ্জন ওঠার পর আসিফ নজরুল মুখ খুলেছেন।
তবে স্থানীয় মিডিয়ার কাছে নয়। তিনি কথা বলেছেন জার্মান রেডিও ডয়েচে ভেলের সঙ্গে। সেখানে তিনি বলেন,‘আমার বিয়ে নিয়ে যেটুকু নিউজ ছাপা হয়েছে, সেটুকুই। এ ব্যাপারে আমার আর কোনো কথা বলার ইচ্ছা নেই।’
আসিফ-শীলার বিয়ে নিয়ে গত দুই দিন ধরে গুঞ্জন চলছে। তবু আসিফ নজরুল ও শীলা আহমেদের তরফ থেকে কোনো কথাই বলা হয়নি। সাংবাদিকরা তাদের ফোনে পাচ্ছেন না। অবশেষে হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল কথা বলেছেন জার্মানভিত্তিক ওই রেডিওর সঙ্গে।
আসিফ নজরুল ও শীলা আহমেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি হিসেবে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করার পর এ তীব্র গুঞ্জন ওঠে। এরপর আসিফ নজরুল ও শীলা আহমেদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।
আসিফ নজরুল ও শীলা আহমেদ দুই মাস আগে বিয়ে করেছেন। এর ছয় মাস আগে শীলা আহমেদ তার আগের স্বামীকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। ১০-১২ বছর আগে আসিফ-শীলার বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল। তবে সে সময় তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি।
জানা গেছে, এর আগেও আসিফ নজরুলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন হুমায়ূনকন্যা শীলা আহমেদ। তখন শীলার চাচা অধ্যাপক জাফর ইকবাল অনেক দেনদরবার করে ফিরিয়ে আনতে পেরেছিলেন ভাতিজিকে।
সম্প্রতি নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভারে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করার পর জানা যায়, তারা নাকি মাস দুয়েক আগে বিয়ে করেছেন। তার আগেই আসিফ নজরুলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় অভিনেত্রী রোকেয়া প্রাচীর।
এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর স্বামী সার্জেন্ট আহাদ ছিনতাইকারীদের গুলিতে নিহত হবার পর এক সন্তানসহ তাকে বিয়ে করেন আসিফ নজরুল। আসিফ-প্রাচীর সংসারে আসে আরেক সন্তান। ছয় বছরের সস্তানসহ আবারও বিবাহ বিচ্ছেদ ঘটে রোকেয়া প্রাচীর।
অন্যদিকে শীলা আহমেদও এর আগে একবার বিয়ে করেছিলেন। ওই সংসারে চার ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে তার।
