কিশোরগন্জ থেকে মামনুর রশিদ:মুরতাদ লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৷
শুক্রবার বাদ জুম্মা স্বঘোষিত নাস্তিক লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তির প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার উদ্যোগে জেলা সভাপতি মুহা: মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন খানের সঞ্চালনায় ঐতিহাসিক শহীদী মাসজিদ চত্বর হতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
বিক্ষোভ মিছিলটি শহরের আখৱাবাজার , রথখলা, গৌরাঙ্গ বাজার হয়ে শহীদী মাসজিদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ করে ৷
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিঠির সাবেক সহ সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হুসাইন৷
প্রধান অতিথি র বক্তব্যে বলেন; লতিফ সিদ্দিকীকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন নতুবা পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে বদরী চেতনায় উজ্জীবিত হয়ে সরকার পতনের কর্মসূচী গ্রহনে বাধ্য হব ৷
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা ও সদর নেতৃবৃন্দ ৷
মুরতাদ লতিফ সিদ্দিকীর শাস্তির দাবীতে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল
180
previous post
