গোয়াইনঘাট গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

by News Room

কে এম লিমন, গোয়াইনঘাট থেকে:
গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় ইফতার পূর্ব আলোচনা সভা গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক সুহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, সামাজিক সংগঠন প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ, সহ- সভাপতি রুবেল আহমেদ, ব্যাবসায়ী জয়নাল আবেদিন নান্নু, গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক শাহ আলম, ম্যানেজিং কমিটির সদস্য হেলাল আহমেদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জসিম মিয়া, মস্তফা মিয়া, শফিক আহমেদ, শিক রিপন আহমেদ, মনির হোসেন, শিকিা নুরজাহান আক্তার, আনোয়ারা আক্তার আলো, জেয়াসমিন আক্তার, বিলকিছ আক্তার, রুজিনা আক্তার, মাজেদা আক্তার, মুর্শেদা আক্তার, মুন্নি আক্তার, রাবিয়া আক্তার, হোসনা বেগম, শামিম, মরম, ফারুক, শাহজাহান প্রমূখ।

You may also like

Leave a Comment