শনিবার মহানগর ছাত্রলীগের সম্মেলন: স্বাগত জানিয়ে মিছিল

by News Room

 

শনিবার অনুষ্ঠিতব্য মহানগর ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাতে সিলেট নগরীর দর্শনদেউরি থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দর্শনদেউরি গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর ছাত্রলীগের নেতা রাসেল হোসাইন, মিঠু মিয়া ও সাদেক মিয়ার নেতৃত্বে মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন রোকন উদ্দিন, শাহ আলম শাওন, জাবেদুর রহমান, আফজাল হোসেন রাব্বি, উত্তম দাশ, বসু দাস, ভস্কর, আরমান, তানভির আহমদ, অঞ্জন বিশ্বাস, এম এ ওদুদ সোহাগ, উজ্জল, রাসেল আহমদ, সাগর, তাকবির, দুলাল, সাজু, টিটু, হানিফ, তরুণ, সালেহ আহমদ, অঞ্জন দাশ, পাবেল আহমদ ও আতিকুর রহমান রাসেল প্রমুখ।

 

 

You may also like

Leave a Comment