মুক্তিযোদ্ধাদের বিজিবি সিলেট সেক্টরের সংবর্ধনা প্রদান

by News Room

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে বিজিবি সিলেট সেক্টর ।

শুক্রবার (২৬ মার্চ)বিকেলে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিজিবি সিলেট সেক্টর কর্তৃক ও সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি’র ব্যবস্থাপনায় সিলেট অঞ্চলের স্থানীয় তৎকালীন ইপিআর এর ২৫ জন বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ মাসুদ করিম।

সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আগত বীর মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা, তাদের অবদানের স্বীকৃতি স্বরুপ আলোচনা সভা, চা-চক্র এবং শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট ব্যটালিয়ান (৪৮বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি,জকিগঞ্জ ব্যটালিয়ান (১৯বিজিবি)অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, পিএসসি,বিজিবি সিলেটের অতিরিক্ত পরিচালক (অপারেশন)মেজর মেসবাহ উদ্দিন রাসেল এবং সিলেট ব্যটালিয়ানের উপ- অধিনায়ক মেজর বি এম সামিন মনোয়ার উপস্থিত ছিলেন।

সভায় সেক্টর কমান্ডার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী উদযাপন সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান এবং তৎকালীন ইপিআর এর ২৫ জন বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

You may also like

Leave a Comment