শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন, ২৯ ডিসেম্বর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে না। আমরা সংঘাত চাই না, আমরা শান্তিুর্পণূভাবে সমাবেশ করতে চাই। আর এ কারণে আগামী ২৯ ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে গণতন্ত্রের উৎসব হবে, গণতন্ত্রের বিজয় হবে এবং এই সরকারের পতন সুনিশ্চিত হবে।
২৯ ডিসেম্বর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ‘ডিএমপি’ সমাবেশের অনুমতি দেননি- এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুলেট ও কাদানি গ্যাস নিক্ষেপ না করা পর্যন্ত সহিংসতার সৃষ্টি হয় না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই কিন্তু প্রশাসন বাঁধা দিলে সহিংসতার হবেই।
তিনি বলেন, রাজপথে বর্তমানে সেনাবাহিনী রয়েছে। আর সেনাবাহিনীর অবস্থানে যৌথবাহিনী ও পুলিশ আমাদের কর্মসূচিতে বাঁধা দেবে না বলে আমরা বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব সম্পাদকত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
