মাফিয়া চরিত্রে কাজল

by News Room

 অনলাইন ডেস্ক:বলিউডের আইকন অভিনেত্রী কাজলের সিনেমা দেখে মুগ্ধ হননি এমন লোক খুব কমই আছে। ২০১০ সালে তিনি সর্বশেষ করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর কাজলকে আর কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।

দীর্ঘ বিরতির পর এবার তিনি স্বামী অজয় দেবগান প্রযোজিত ও রাম মাধবানি পরিচালিত ডাচ টিভি সিরিজ ‘পেনোজা’ এর ওপর ভিত্তি করে নির্মিত একটি হিন্দি মুভিতে অভিনয় করতে যাচ্ছেন। এতে কাজলকে মাফিয়া চরিত্রে দেখা যাবে।

মূলত মুভিটিতে কাজল একজন গ্যাংস্টারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। কাহিনী হচ্ছে মুভিটিতে কাজলের স্বামীকে মেরে ফেলা হবে। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিতে চাইবে। কিন্তু তিনি তাদের প্রস্তাবে রাজি হবেন না। নিজের ও তিন সন্তানের নিরাপত্তা দিতে এবং বেঁচে থাকার জন্য এরপর গ্যাংস্টার জগতে প্রবেশ করবেন কাজল।

You may also like

Leave a Comment