নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনে মহানগরের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, আবদুল মঈন খান, বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, এসএ খালেক, এমএ কাইয়ুম, সালাউদ্দিন আহমেদ, সাহাবুদ্দীন আহমেদ, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আবু সাইদ মন্টু, আলী আজগর মাতব্বর, মীর হোসেন মীরু, আবু সাইদ খান খোকন, কাজী আবুল বাশার, নবীউল্লাহ নবী, আব্দুল আলিম নকী, সামসুল হুদা, ডা. নুরজাহান মাহবুব প্রমুখ উপস্থিত রয়েছেন।এছাড়া মহানগরের ৪৯টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে রাবেয়া আক্তার, আতিকুল্লাহ মতিন, হযরত আলী, গোলাম কিবরিয়া মাখন, দেলোয়ার হোসেন দিলু, সাইদুর রহমান মিন্টু, মীর আশরাফ আজম, এজিএম সামসুল হক, আরিফুল ইসলাম, আফাজ উদ্দীন, মনি বেগম, গোলাম কিবরিয়া টিপু উপস্থিত রয়েছেন।
তবে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বর্তমানে কারাগারে থাকায় অনুপস্থিত রয়েছেন।
জানা গেছে, চলতি সপ্তাহেই ভেঙে দেওয়া হচ্ছে বহুল আলোচিত-সমালোচিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি। একই সঙ্গে ঘোষণা হতে পারে ২১ সদস্যদের নতুন হাই-প্রোফাইল কমিটি।
