‘ভোট জালিয়াতির’ সব অভিযোগ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিব মুনের

by News Room

সিলেটের খবর ডেস্ক: বাংলাদেশে সিটি করপোরেশ নির্বাচনে জালিয়াতি এবং এরফলে বিএনপির নির্বাচন বর্জনের বিষয় সম্পর্কে অবগত হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। তিনি জালিয়াতির সব অভিযোগ তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক তিন সিটি নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে বলেন, জাতিসংঘ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিবৃতি দিয়েছিল। স্থানীয় সময় চারটায় ভোটগ্রহন শেষ হয়েছে। আমরা তার প্রতিফলন দেখেনি বরং দেখিছি ভোট কারচুপি, কেন্দ্র দখলের মতো ঘটনা। সাংবাদিকরা সরকার সমর্থক কর্মীদের হাত থেকে রেহাই পায়নি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন কেন্দ্রে সাংবাদিকরা নাজেহাল হয়েছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচনে ভোট কারচুপি, সহিংসতার বিষয়ের তাদের হতাশা ব্যক্ত করেছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কি?

জবাবে ফারহান হক বলেন, ‘নির্বাচনে জালিয়াতির কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন বর্জনের বিষয় সম্পর্কে অবগত হয়েছেন মহাসচিব। তিনি সব অভিযোগ তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।’

পাশাপাশি মহাসিচব বিরোধী দলের উদ্বেগ প্রকাশে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার তাগিদ দিয়েছেন। শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পথে অগ্রসর হতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিব আহবান জানিয়েছেন বলে উল্লেখ করেন ফারহান হক।

You may also like

Leave a Comment