ভস্মীভূত হওয়া পরিবারে ‘উন্নয়ন ফোরামে’র সহায়তা সামগ্রী বিতরণ

by News Room

 

ছাতক প্রতিনিধি::

ছৈলা আফজলাবাদ ইউনিয়নে উন্নয়ন ফোরামের উদ্যোগে আগুনে ভস্মীভূত হওয়া পরিবারে কাপড় ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ।

জানা যায়, ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় পলির গ্রামে ১জুলাই বৃহস্পতিবার রাত্রে আগুনে মকবুল আলী,সাদ্দেক আলী ও রাজুর বাড়িঘর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

৩জুলাই, উন্নয়ন ফোরাম সংগঠনের আহবায়ক মাওলানা আখতার আহমেদ নেতৃত্বে একটি দল তিনটি পরিবারের ১৭জন লোকের জন্য নতুন কাপড়, খাদ্যসামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন গিয়াস,সাবেক ছাত্রনেতা কাওছার আহমদ,নিরাপদ সড়ক চাই ছাতক উপজেলা শাখার আহ্বায়ক বিধান দে,সংগঠনের যুগ্ম আহবায়ক পংকজ দত্ত,মাহবুবুর রহমান,আব্দুল আউয়াল,তাজ উদ্দিন, আরজু মিয়া, হোমিওপ্যাথিক ডাঃ নিরঞ্জন দেবনাথ শশী,সালেহ আহমদ প্রমুখ।

সংগঠনের আহবায়ক মাওলানা আখতার আহমদ বলেন, এই তিন পরিবারে ১৭ সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আমরা আমাদের সংগঠনের এবং ব্যক্তিগত পক্ষ থেকে যতোটুকু সম্ভব হয়েছে ততটুকু চেষ্টা করেছি। তিনি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাহায্যে কামনা করেন।

মকবুল আলী ও তার পরিবার সরকার ও সমাজের বিত্তবানদের তাদের সাহায্যার্থে হাত বাড়ানোর কথা জানান।

You may also like

Leave a Comment