গত সোমবার ইসলামিক ফোরাম ইউরোপ, ব্রাডফোর্ড শাখার উদ্দ্যোগে শাপলা কমিউনিটি সেন্টারে সর্বস্থরের মুসলিম জনসাধারণকে নিয়ে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। জনাব মনজুর আহমদ এর সভাপতিত্বে এবং সারওয়ার হোসেইন এরপরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুঃ সৈয়দ আজগর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানচেষ্টার ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ডঃ ইমরানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, মাওঃ নুমান আহমদ, মুঃ আলী আশরাফ, আনছার হাবিব, মাওঃ সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল খালিক, শামীম আহমদ, দিলকরমচৌধুরী, আঃ মুনিম ও শাহ জামান সহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, রমজান মাস হল তাকওয়া অর্জনের মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস, আত্মগঠনের মাস। এই মাসে পবিত্র কোরআন নাযিল ও বদর এর যুদ্ধ সহ অসংখ্য বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। পবিত্র এই রমজান মাসে আমরা যখন আরামে বসে বহু রকমারি আইটেম দিয়ে ইফতার ও সেহরী খাচ্ছি, ঠিত সেই মুহুর্তে দুনিয়ার অনেক জায়গায় এক গ্লাস বিশুদ্ধ পানির অভাবে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। গাজা, মিশর, বার্মা সহ অনেক মুসলিম দেশে মুসলিম মা-বোন এমনকি ছোট ছোট শিশুদের হত্যা করা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদের বাড়ীঘর বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। পবিত্র এই রমজানে তাদের জন্য সহযোগীতার হস্ত প্রসারিত করা আমাদের ঈমানী দায়িত্ব। সভাশেষে দুনিয়ার নির্যাতিত, মজলুম মুসলমাদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
ব্রাডফোর্ড রমজান শীর্ষক আলোচনা সভা ও কমিউনিটি ইফতার পার্টি অনুষ্ঠিত
129
