স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজারে সন্তানদের নিয়ে সৃষ্ট ঘটনায় হাসিনা বেগম নামে এক মহিলা গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটে চারখাই ১নং ওয়ার্ডে।এতে ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে।জানা যায়,
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ (মধুরছক) গ্রামে রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় হাসিনা বেগমের জালের সন্তান এবং তাজ উদ্দীনের ভাগনী কলির সন্তানদের নিয়ে ঘটনাটি ঘটে।
উক্ত জের ধরেই হাসিনা বেগম তার জালের পক্ষ ধরে কথা বলার কারণে তাজউদ্দীন ভাগনী কলির পক্ষ নিয়ে হাসিনা বেগমের ঘরে ঢুকে গাছের ডাল দিয়ে হাসিনা বেগমের পায়ে বেধড়ক পেটান। হাসিনা বেগমের স্বামী ঘরে না থাকায় হাসিনা বেগমকে একা পেয়ে তাজউদ্দীন হামলা করেন।
রবিবার রাতে হাসিনা বেগমের স্বামী সুহেল বাড়িতে এসে স্ত্রীর অবস্থা দেখে পরদিন সকাল জরুরি বিভাগে নিয়ে গেলে করোনা পরিস্থিতির কারণে ডাক্তার দেখাতে পারেননি।
চারখাই ১নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ১০হাজার টাকা করে আনামত রেখে উভয় পক্ষকে বিচার মানানো হয়েছে। আহত হাসিনা বেগম সুস্থ হওয়ার পর বিচারের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটের খবর কে জানান আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
