আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সেই কুখ্যাত বিচারক মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিইসহ ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। খবর বিবিসি’র।
মাত্র একদিন শুনানি শেষেই সোমবার এই রায় দেয়া হলো। গত ১৪ আগস্ট মিশরের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যার দিনে অভিযুক্তরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
তাদের বিরুদ্ধে পুলিশ হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়।
সোমবার ঘোষিত রায়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনিয়ার একটি আদালতের বিচারক সৈয়দ ইউসেফ সাবরি ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিই এবং আরো ৬৮২ জনকে মৃত্যুদণ্ড দেন।
এ মামলায় অভিযুক্ত ৭০০ জনের মধ্যে বাদিইসহ ৫০ জন কারাগারে রয়েছেন। বাকিরা হয় পলাতক না হয় জামিন রয়েছেন।
মার্চের শেষের দিকে মাত্র একদিন শুনানি শেষেই সাবরি রায় ঘোষণার দিন ধার্য করেন।
এর আগে গত ২৪ মার্চ এই বিচারকই সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার মামলায় ৫২৯জনকে মৃত্যুদণ্ড দিয়ে বিশ্বব্যাপী ধিকৃত হন।
