বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখা পুনর্গঠন

by News Room


বাংলাদেশ খেলাফত মজলিস মার্কিন যুক্তরাষ্ট্র শাখার ২০১৯-২০ সেশনের কমিটি পুনর্গঠন উপলক্ষে এক শূরা অধিবেশন নিউ ইয়র্কের আসসাফা ইসলামিক সেন্টারে গত ১৭ এপ্রিল বুধবার অনুষ্ঠিত। অধিবেশনে সর্বসম্মতিক্রমে শূরা সদস্যের মতামতের ভিত্তিতে মুফতী লুৎফুর রহমান কাসিমীকে সভাপতি, মাওলানা শিহাব উদ্দিন সাকিবকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম শাহিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন- প্রধান উপদেষ্টা মাওলানা জাকারিয়া মাহমুদ, সহ-সভপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী ও মাওলানা আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন খান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা বশির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা ফায়েক উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা কবির আহমদ, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহমদ কাসিম হামিদী, দাওয়া সম্পাদক হাফিজ মাওলানা রফিকুল ইসলাম, সহ-দাওয়া সম্পাদক হফিজ মাওলানা আতাউর রহমান, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল বাতেন, হাফিজ জায়েদ ইবনে জিয়া। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment