324
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা (উত্তর) শাখার সিনিয়র সহ-সভাপতি ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।
তিনি সোমবার ইউনিয়নের কালিরগাঁও, মানসিনগর, রায়েরগাঁও, সর্দারেরগাঁও, বাছাইরপার ও দাবাদাকান্দি গ্রামে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন এবং পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতনেতা মাওলানা আলতাফুর রহমান, সমাজসেবী আশিক আলী, গোলাম রব্বানী, ফয়জুর রহমান, জামিল আহমদ চৌধুরী প্রমূখ। বিজ্ঞপ্তি
