ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by News Room

ফ্রান্স থেকে জামিল আহমদ: বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৫ জুলাইপ্যারিসের সাখসেল জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পুর্ববর্তী আলোচনায় উপস্হিত ছিলেন সমিতির উপদেষ্ঠা সুনাম উদ্দিন আব্দুল খালেক,আব্দুল হান্নান,আব্দুর রাজ্জাক,জাহেদ হোসেন ,রুকন উদ্দিন,আবু বকর ,ধলা মিয়া,আহমেদ খালেদ মুসা ,বুরহান উদ্দিন, দেলোয়ার হোসেন,মস্তুফা মনসুর ,সুমন আহমদ ,পারভেজ উদ্দিন,আব্দুল মুকিতসহ কমিউনিটির নেতারা। এসময় তারা বলেন, রমজান থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানো উচিৎ।ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতেএখানকার বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন বক্তারা। ইফতার এর আগে মুসলিমউম্মাহ ও বিশেষ করে বিয়ানীবাজার প্রবাসীদের কল্যানে মোনাজাত করা হয়।

You may also like

Leave a Comment