নিজস্ব প্রতিবেদকঃ ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় দক্ষিণ সুরমা থানায় জি ডি করেছেন এক যুবক।
জি ডি সূত্রে জানা যায়, “মোঃ শাহজাহান” নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ ( সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ করা হচ্ছে। আইডিতে এমন লেখা চোখে পড়ে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মোঃ মঈন উদ্দিনের। পরে মঈন উদ্দিন গতকাল ৪ নভেম্বর বুধবার দক্ষিণ সুরমা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ২২৪।
আলাপকালে মঈন উদ্দিন জানান গত ১ নভেম্বর রাত ১২ ঘটিকায় “মোঃ শাহজাহান” নামক আইডিতে ইসলাম ধর্ম ও মহানবী কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা দেখতে পাই। একজন মুসলিম হিসেবে এ ধরনের লেখা আমি বরদাশ করতে পারিনি। শেষে আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন মঈন উদ্দিন জি ডি করেছেন।
