সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের আব্দুল জলিল এর পুত্র যুক্তরাজ্য প্রবাসী কাওসার আহমদ এর
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহেদ হাসান সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্যঃ করোনা আক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী কাওসার আহমদ গত ৩ নভেম্বর মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি
