ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম দফা উপজেলা নির্বাচন: সিইসি

by News Room

সিলেটের খবর ডেস্ক:76707_1ফেব্রুয়ারির মাঝামঝিতে প্রথম দফায় মেয়াদোত্তীর্ণ উপজেলা নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা থাকলেও এসময় এসএসসি পরীক্ষা থাকায় আমরা শিক্ষা মন্ত্রণায়লয়ের সচিবদের সঙ্গে আলোচনা করেছি। বিষয়টি মাথায় রেখেই আমরা সময় নির্ধারণ করবো।’

তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের বিরক্ত না করে আমরা নির্বাচন করতে চাই। ফেব্রুয়ারিতে পরীক্ষা থাকলেও যেহেতু আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেহেতু নির্বাচন করতে হবে।’

রকিবউদ্দীন বলেন, ‘মন্ত্রণালয়গুলোর পরমার্শ অনুযায়ী সময় যাচাই-বাছাই করে আমরা সিদ্ধান্ত নেবো।’সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘একসঙ্গে সবগুলো নির্বাচন করা সম্ভব নয়। কারণ, এতে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচণ্ড চাপ পড়ে। আমরা ক্রমান্বয়ে নির্বাচনগুলো করবো।’

নির্বাচনের তফসিলের বিষয়ে সিইসি বলেন, ‘আমরা শিগগিরই সিদ্ধান্ত নেবো। আপনারা (সাংবাদিক) সময়মতো জানতে পারবেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা।

You may also like

Leave a Comment