প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের মামলা খারিজ

by News Room

ন্যাশনাল ডেস্ক: প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (২১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন।

মামলাটির বাদী ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি সকালে আদালতে মামলাটি করলে বিচারক জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

বাদীর আইনজীবী আবু বকর সিদ্দিক বলেন, আদালত মামলাটির খারিজের আদেশে বলেন, আইনগত বাধা থাকায় মামলটি খারিজ করা হলো।

এদিকে আরেকটি মামলা আবু সুফিয়ান নোমানের আদালতে ঢাকা কার্যকারী পরিষদের সদস্য এডভোকেট ইব্রাহিম খলিল দায়ের করেন। এ বিষয়ে এখনও কোনো আদেশ হয়নি।

প্রসঙ্গত, ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’

তিনি আরও অভিযোগ করেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আইনি সুরক্ষা পাননি।

নিপীড়ন থেকে বাঁচতে ট্রাম্পের সহযোগিতা কামনা করেন তিনি।

You may also like

Leave a Comment