প্রাণ ফিরেছে সিকৃবিতে

by News Room

মোঃ মাসুদুর রহমান খোন্দকার : করোনা মহামারির প্রকোপে দীর্ঘ১৮ মাস পর খুলে দেওয়া হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বিশ্ববিদ্যালয়। আজ ১ নভেম্বর থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস।দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়েছেন অনেক শিক্ষার্থী। কেউ কেউ চিরচেনা ক্যাম্পাসে ছবিও তুলেছেন। কোথাও শুরু হয়েছে পরীক্ষা আবার কোথাও চলছে ক্লাস।কেউ কেউ আড্ডায়ও মেতে ওঠেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন আবারও প্রাণ ফিরতে শুরু করেছে।

সশরীরে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত আশিকুর রহমান রাজু বলেন, দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে ফিরলাম। এত পরিচিত মুখ দেখে খুব ভালো লাগছে। আমরা সবসময় এরকম উৎফুল্ল থাকতে চাই।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রত্যেক অনুষদর প্রবেশপথে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন।
হলের দেয়ালে নতুন রঙ, বাগানে নতুন ফুলগাছ ও মাঠের ঘাস কেটে ছোট করা হয়েছে। দীর্ঘদিনের ধুলোয় মলিন ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, রিডিং রুম ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। টয়লেট ও বাথরুমগুলো পরিষ্কার করার পাশাপাশি কোনও কোনও হল সংস্কারও করেছে কর্তৃপক্ষ।

সবকিছু ছাপিয়ে দেড় বছরেরও বেশি সময় পর শিক্ষার্থীদের পদচারণায় ক্লাস-পরীক্ষা ও আড্ডায় ফের প্রাণ চঞ্চল হয়ে উঠেছ সবুজ ক্যাম্পাস। ক্লাসের প্রতিটি কক্ষও যেন শিক্ষার্থীদের অপেক্ষায় প্রহর গুণছে।

You may also like

Leave a Comment