প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘে গেলেন আলম খান মুক্তি

by News Room

স্টাফ রিপোর্টার :: জাতিসংঘ ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। গতকাল রোববার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হন।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন আলম খান মুক্তি।

এবারের জাতিসংঘের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাকে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুক্তি।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে আলম খান মুক্তি সময় স্বল্পতার কারণে সবার সাথে যোগাযোগ ও দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্র সফরকালীন দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

You may also like

Leave a Comment