এম এ হান্নান:: বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য সত নিষ্টাবান ও মেধাবী, চৌকষ পুলিশ কর্মকর্তা ডিএমপি’র সিটিটিসির বোমা ডিসপোজাল দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরীর জন্মদিন আজ।
তিনি ১৯৮৩ সালে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহন করেন।
আজ তার ৩৮ তম জন্মদিন তিনি ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষাজীবন শুরু করেন এবং শাহাজালাল বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট হতে অনার্স মাষ্টার্স পাশ করে তিনি ফরেনসিকের উপর পিএইচডি করে স্নাতকোত্তর পেয়েছেন।
মার্কিন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সিঙ্গাপুর অস্ট্রিয়া পোল্যান্ড সুইজারল্যান্ড ইতালি ফ্রান্স মালয়েশিয়া নেপাল এবং ভারত থেকে প্রশিক্ষণ ও পেয়েছেন।
২৮ তম বিসিএস এর মাধ্যমে ২০০৯ সালে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
ব্যাক্তিগত জীবনে তিনি এক স্ত্রী ও এক পুত্রের জনক।
সততার সাথে এই মহৎ পেশায় দায়িত্ব পালন করায় তিনি ৩ বার (বিপিএম) পদকে ও ভূষিত হয়েছেন।
তিনি কয়েকজন ব্যক্তিদের মধ্যে অন্যত্ম যিনি বাংলাদেশ থেকে চরমপন্থা ও সন্ত্রাসবাদ নির্মূল করেছেন। তিনি অনেক বড় বড় অপারেশন পরিচালনা করেছেন যাতে জীবন বিপন্ন হওয়ার আশংকা ছিল।
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে প্রতিবছর অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পদক পরিয়ে দেন। যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (বার) উপাধি যুক্ত হয়।
পুলিশে বীরত্বের কারনে প্রধানমন্ত্রীর কাছ থেকে
তিনবার ( বিপিএম) পদক অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। তার এই অর্জন পুলিশ বাহিনীর জন্য অনুসরনীয়।
তাছাড়া একজন পুলিশ কর্মকর্তাকে সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, বিবেকের দায়বদ্ধতা কাটিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। একই সাথে পেশাগত দায়িত্বের বাইরে বিবেকের দায়িত্ব পালন করে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হতে হয়। যা অর্জনের জন্য জীবন থেকে হারিয়ে ফেলতে হয় ব্যক্তিগত জীবনের সুখ, উচ্ছাস। অবশ্য কাউকে ভালো রাখার মধ্যে খোঁজে পাওয়া যায় নিজের জীবনের আনন্দ, সুখ।
ঠিক এমনই একজন পুলিশ কর্মকর্তা তিনি। সাধারণের অসাধারণ তিনি। অনেক দায়িত্বশীল পদে আসীন হয়েও সবচেয়ে নিচে যিনি অবস্থান করেন তার ব্যাপারেও খোঁজ রাখেন। নিজ মেধা, শ্রম, প্রজ্ঞায় পুলিশ বাহিনীর প্রতিনিধিত্ব করে যাওয়া এমন একজন পুলিশ কর্মকর্তার জন্মদিন আজ।
