160
বিনোদন রিপোর্টার:চিত্র নায়িকা শাবনূর পুত্র সন্তানের মা হলেন । খবরটি নিশ্চিত করেছেন শাবনূরের স্বামী অনীক ।
রোববার বিকেল ৩টায় তিনি অস্ট্রেলিয়ার সিডনীর ওব্যাম হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন। অনীক এখন বাংলাদেশে আছেন। অনীক জানান, খুবই খুশীর খবর। এখন মা ও সন্তান সুস্থ্য আছেন।
শাবনূর-অনীক দম্পতির সন্তানের নাম রেখেছেন নাইজেন নিহান।
