পাবনায় মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা

by News Room

পাবনা প্রতিনিধি: পাবনায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ‘মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের’ উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব কালাচাঁদপাড়া আল হেলাল জামে মসজিদে জেল হত্যা দিবসে জাতীয় ৪ নেতাসহ নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার উৎখাতকারী সেনাসমর্থিত চক্রান্তকারীরাই কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করেছিল। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এ ধরনের হত্যাকান্ড ইতিহাসে বিরল।
এসময় আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিন গামা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইকবাল, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী মামুন আজিজ খান তুষার, জিয়াউল করিম সুমন, যুবলীগ নেতা নবীন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment