সিলেটের পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে

by News Room

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ‚মি সিলেট। সিলেটের ৪টি জেলার প্রতিটিতে বৈচিত্রময় বিভিন্ন পর্যটন স্পট ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব স্পটে আগত দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণকে স্বাচ্ছন্দময় করতে ট্যুরগাইডদের ভ‚মিকা অপরিসীম। দক্ষ ও শিক্ষিত ট্যুরগাইডই পারে একটি এলাকাকে সঠিক ভাবে পর্যটকদের কাছে উপস্থাপন করতে। তিনি আরো বলেন পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে হাজার হাজার শিক্ষিত তরুন-যুবকদেরকে কর্মসংস্থান করা সম্ভব। বৃহত্তর সিলেট পর্যটনের এক সম্ভাবনাময় ক্ষেত্র। সিলেটের পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যুর গাইডদের প্রশিক্ষণ প্রদান করায় প্রধান অতিথি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেটের প্রশংসা করেন।

তিনি ৪ নভেম্বর বুধবার সকালে নগরীর লামাবাজারস্থ লা-ভিসতা হোটেলের হলরুমে ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেটের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ট্যুর গাইডদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসোসিয়েশনের সভাপতি রুবাইয়াত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ সিলেট সাব-জোনের পরিদর্শক মো. মঈন উদ্দিন, সিলেট জেলা ক্যাটারার্স গ্রæপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবলু, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক আবু হানিফা, গ্রীণ সিলেট ট্যুরস এর নির্বাহী পরিচালক আল-মামুন।

এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদর্ক শাহ মো. তাজুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল কবির। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রেশমা জান্নাতুল (রুমা), অর্থ সম্পাদক রবিন চৌধুরী, প্রচার সম্পাদক এবং আরটিভির সিলেট প্রতিনিধি হোসেন আহমদ সুজাদ, সহ-প্রচার সম্পাদক রঞ্জন রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ রুম্মানুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল মুত্তাকিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফারুক আহমদ, কার্য নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম, সদস্য আব্দুল মুমিন চৌধুরী, ওলিউর রহমান মাসুম, জারিন তাসনিম আহমেদ, মিসবাহ উল করিম, আমিনুল ইসলাম রুহিত, মিছবাউর রহমান, পূর্ণত্রপাল রতন, ফজলু মিয়া, মিছবাউল আলম তাহমিদ, আতিকুল ইসলাম শাপলু প্রমূখ।

উল্লেখ্য, বৃহত্তর সিলেটের ৩০ জন ট্যুর গাইডকে প্রশিক্ষণ প্রদান করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। প্রশিক্ষণপ্রাপ্ত সেই ৩০ জন গাইডকে এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

 

You may also like

Leave a Comment