পাকিস্তান আদালতে আত্মঘাতী হামলায় বিচারকসহ নিহত ১১

by News Room

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় এক বিচারকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।

সোমবার একটি মামলার শুনানি চলাকালে এ হামলায় নিহতদের মধ্যে দুই আইনজীবী ও এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
প্রাথমিকভাবে জানা যায়, শরীরে বিস্ফোরক বাঁধা অন্তত দুই ব্যক্তি আদালতে ঢুকে প্রথমে গুলিবর্ষণ এবং গ্রেনেড নিক্ষেপ করে। পরে শরীরের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে তারা নিজেদের উড়িয়ে দেয়।
ইসলামাবাদের পুলিশ প্রধান সিকান্দার হায়াত বলেন, ‘এটি নিশ্চিতভাবে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।’
বিস্ফোরণের পর আইনজীবীরা জীবন বাঁচাতে আদালত এলাকা ত্যাগে দিগ্বিদিক ছুঁটোছুটি করতে থাকে। পরে সেখানে পুলিশ অভিযান চালায়।
হায়াত বলেন, অভিযানের পর আর কোনা হামলাকারীকে খুঁজে পাওয়া যায়নি।
আইনজীবী মুরাদ আলী শাহ বলেন, শুনানি চলাকালে কালাশনিকভ ও হ্যান্ড গ্রেনেড নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। শেলোয়ার কামিজ পরিহিত হামলাকারীরা ছিল শ্মশ্রুমণ্ডিত ও লম্বা চুলের অধিকারী।
প্রসঙ্গত, গত ২০০৭ সালে তালেবানদের উত্থানের পর থেকে প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে পাকিস্তান। তবে এসবের মধ্যেও রাজধানী ইসলামাবাদে হামলার ঘটনা খুবই কম ঘটে থাকে। সূত্র: আল-জাজিরা।

You may also like

Leave a Comment