দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ ম্যান্ডেলা ২৭ বছরের কারাজীবন থেকে বেরিয়ে বর্ণভেদে রক্তাক্ত দেশটিকে গণতন্ত্রের পথ ধরিয়েছিলেন। ৯৫ বছরের জীবন তিনি উৎসর্গ করেছিলেন সেই সংগ্রামের পথেই।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জুমা বলেন, পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তিনি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
“প্রিয় দেশবাসী, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা চলে গেছেন,” বলেন জুমা।
“নিজের বাড়িতেই শান্তিপূর্ণভাবে তিনি মারা গেছেন।”
জুমার ওই ঘোষণার পরপরই বিশ্বের সব প্রান্ত থেকে একের পর এক শোক বার্তা আসতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “এই পৃথিবীতে আমরা যাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সবেচেয়ে সাহসিদের একজন, সত্যিকারের একজন ভাল
