নিউইয়র্কে জাকির খাঁনের মৃত্যুতে এমপি মাহমুদুস সামাদ চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

by News Room

ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে নিহত বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট কমিউনিটি নেতা ব্যবসায়ী জাকির খাঁনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা আল হোসাইন ।পৃথক পৃথক  শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ দিকে ব্যবসায়ী জাকির খাঁনের  মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন সাংবাদিক রিয়াজ উদ্দিন ইসকা,আমাদের ফেঞ্চুগঞ্জ ডটকম  পরিবার,ডেইলি ফেঞ্চুগঞ্জ পরিবার,ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল,ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী,ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ , কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ।পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

You may also like

Leave a Comment