নাইজেরিয়ার অপহৃত মেয়েদের ভিডিও প্রকাশ

by News Room

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় অপহৃত শতাধিক বালিকার ভিডিও প্রকাশ করেছে জঙ্গী সংগঠন বোকো হারাম।

তারা দাবি করেছে, স্কুল পড়ুয়া এসব মেয়ে ইসলাম গ্রহণ করেছেন এবং বোকো হারামের সব জঙ্গীদের মুক্তি না দিলে তাদেরও মুক্তি দেয়া হবে না।

গত ১৪ এপ্রিল বরনো রাজ্যের একটি স্কুল থেকে ২৭৬ জন মেয়েকে অপহরণ করা হয়। এরপর তাদের বিক্রি করে দেয়ার হুমকি দেয়া হয়।

তাদের মধ্যে এখনো ২২৩ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার প্রচারিত ওই ভিডিওতে দেখা যায়, মেয়েরা নামাজ পড়ছেন। এতে ১৩০ জনের ছবি প্রকাশ করা হয়।

ভিডিওতে ৩টি মেয়ের ১৭ মিনিটের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এ সময় তাদেরকে পূর্ণাঙ্গ হিজাব পরা অবস্থায় দেখা যায়।

এদের একজন বলেন, তিনি আগে খ্রিস্টান ছিলেন। কিন্তু এখন মুসলমান হয়েছেন।
অজ্ঞাতস্থান থেকে ধারণ করা ভিডিওতে এসব মেয়েকে শান্তশিষ্ট দেখা যায় এবং তারা বলেন যে তাদের কোনো ক্ষতি করা হয়নি।

নাইজেরিয়ার মুসলিম প্রধান উত্তরাঞ্চলে শরীয়াহ আইন চালুর চেষ্টা করছে বোকো হারাম। তাদের তাদের অনুসৃত পথকে ইসলাম বিরোধী বলছেন ইসলামি পন্ডিতরা।
সূত্র: বিবিসি ও এএফপি

You may also like

Leave a Comment