ধর্ষন চেষ্টার অভিযোগে প্যারিসে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

by News Room

ফ্রান্স প্রতিবেদক :ধর্ষন চেষ্টার অভিযোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে আশরাফ ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশীকে গ্রেফতার করেছে ফরাসী পুলিশ।গত বৃহস্পতিবার ০১.১০.১৫ প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত মেট্রো হোস থেকে তাকে গ্রেফতার করা হয়।  আশরাফ ইসলাম বাংলাদেশের রাজবাড়ীর বাসিন্দা।ফরাসী পুলিশ সূত্রে জানা যায়, মাস খানেক আগে আশরাফ ইসলামের বিরুদ্ধে প্যারিসের মেট্রো হোসে বসবারত  বাংলাদেশী ব্যবসায়ী ডিয়োগের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করেন । প্রায় এক মাস যাবত  পুলিশ ইনভেষ্টিগেশন এর পর গত বৃহস্পতিবার   প্যারিসের পুলিশ তাকে গ্রেফতার করে। আশরাফের প্রতিবেশী   মোঃ সাইফুল ইসলাম নামে এক প্রবাসী  জানায়, বাংলাদেশের রাজবাড়ীর সন্তান আশরাফ ইসলাম দীর্ঘ দিন ধরে প্যারিসে বসবাস করছেন। তিনি দেশ বিদেশে একাধিক বিয়ে করছেন। বর্তমানে প্যারিসে তার এক স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে বাস। বিগত দিনেও বিভিন্ন নারীর তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ ছিলো যা কমিউনিটির শীর্ষ স্থানীয় ব্যাক্তিরা গোপন বৈঠকের মাধ্যমে  সমাধান করছেন। ব্যবসায়ীক কারনে ডিয়োগের বাসায় আশরাফের ছিলো অবাধ যাতায়াত, আসা যাওয়ার সুযোগে আশরাফের কু-নজর পড়ে ডিয়োগে স্ত্রীর দিকে। নানা প্রলোভন দেখিয়েও যখন ডিয়োগের স্ত্রী তার এই কু প্রস্তাবে রাজি না হয় তখন আশরাফ তার যৌন লালশা মিটানোর জন্য ডিয়োগের অনুপস্থিতে তার স্ত্রীর উপর যৌন নির্যাতন চালায়। এই ঘটনায় ডিয়োগের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে পুলিশ আশরাফ গ্রেফতার করে, ১ দিন থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পুলিশ ডিয়োগের স্ত্রীর মেডিকেল রিপোর্ট এবং বিভিন্ন গোয়েদ্ধা তথ্যের উপর ভিত্তিতে ঘটনা সত্যতায় প্রমান পেয়ে গত বৃহস্পতিবার  আশরাফ ইসলামকে  পুনরায় গ্রেফতার করে।জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে যোগ দেওয়া আশরাফ ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছেও টাকা পয়সা নিত বলে অভিযোগ পাওয়া গেছে। আশরাফ ইসলাম  ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ বিদ্রোহী কমিটিরও সাধারণ সম্পাদক। এদিকে এই আওয়ামীলীগ নেতার ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়ায় ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিতে টক অব দা প্যারিসে পরিনত হয়েছে। এর জের ধরে প্যারিসে বাংলাদেশী কমিনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া । কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দরা বলছেন, আশরাফদের মতো লোকেরা এই সমাজে কোর্ট ট্রাই পড়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে অতিথির আসনে বসে কি করে ? আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পরিষদের কিভাবে নেতা এই ব্যাক্তি?  ইতিমধ্যে বিভিন্ন সংগঠন আশরাফকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এবং কঠোরভাবে বিচারের দাবি জানিয়েছেন যেন, অন্য কোন ব্যাক্তি বিদেশ বিভূইয়ে এসে এমন ন্যাক্কারজনক আচরন করার সুযোগ না পায়।  সেই সাথে  ফ্রান্স আওয়ামীলীগ থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন।  ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া আশরাফ ইসলামের বিষয়ে জানার জন্য ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এ প্রতিবেদক যোগাযোগ করলে কোন কথা বলতে অস্বকৃতি জানান।

You may also like

Leave a Comment