ডেস্ক নিউজ: জামেয়া ইসলামিয়া কৌমিয়া বালিউরা মাদ্রাসার আবনা পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল শনিবার দুপুর ১২ টায় মাদরাসা হল রুমে পরিষদের সভাপতি মাওলানা আখতার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, আবনা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির, উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম, উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, ইরশাদ আলী, আবনা পরিষদের সহ-সভাপতি আলীম উদ্দিন, মাওলানা আমির উদ্দিন, মাওলানা সাদিক সালিম, মাওলানা আকবর আলী, মাওলানা মুশাহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহিবুর রহমান উসমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা আসআদ আল মামুন, অর্থ সম্পাদক মাওলানা আবু উমামা, মাওলানা আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মাওলানা মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, মাওলানা সাইদুল হক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা গৌছ উদ্দিন, সদস্য হাফিজ ক্বারি মাহফুজুর রহমান মাহদী প্রমুখ।

