সিলেটস্থ চাঁদপুর জেলার মতলব উত্তর থানাবাসীর উদ্যোগে দুস্থ অসহায় শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৫ জানুয়ারী শনিবার রাতে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ফুলতলী মাদরাসা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।
সিসিকের সাবেক ইঞ্জিনিয়ার আব্দুল হক মিয়াজী’র সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন প্রধান ও মানিক গাজীর যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তা মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়া।
ব্যবসায়ী হাজী আলাউদ্দিন ও সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ এর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্দিক আহমদ, আব্দুস ছত্তার সরকার, মহব্বত আলী প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার দুস্থ অসহায়দের মধ্যে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রচন্ড শীত, শীত নিবারণে দরিদ্র অসহায় মানুষগণ হিমশিম খাচ্ছেন। তাদের পক্ষে শীতবস্ত্র ক্রয় করা সম্ভব হচ্ছে না। এমন এক সময় সিলেটস্থ মতলব উত্তর থানাবাসীর মহতী উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। যারা মানবতার কল্যাণে কাজ করে তারাই মহৎ মনের অধিকারী। মানবসেবা করা সকলের পক্ষে সম্ভব হয়না। যাদের মন বিশাল তারাই এ ধরনের মহতী কাজে সর্বাক্ষণ নিয়োজিত থাকেন। বক্তারা মানবতার কল্যাণে সেবামূলক কাজ অব্যাহত রাখতে মতলবের সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
দুঃস্থদের মধ্যে সিলেটস্থ মতলব উত্তরবাসীর শীতবস্ত্র বিতরণ
442
