দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানকে সভাপতি ও আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপুকে সাধারণ সম্পাদক করে সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার মৌবনে প্রেসক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
এর আগে বেলা ১১টায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আব্দুল খালিক। সাবেক সহ সভাপতি শাহ ঈমাদ উদ্দিন নাসিরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক নুরুল হক শিপু।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, নির্বাহী সদস্য মঈন উদ্দিন ও গোলাম মর্তুজা বাচ্চু, সাবেক সভাপতি আজমল খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম উল্লাস, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক, শরিফ আহমদ, নির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, মনছুর আলী মাছুম, খায়রুল আমিন রাফসান, সদস্য মো. দুলাল হোসেন, ফয়সল আহমদ রানা, শাহেদ আহমদ শান্ত, আজমল আহমদ রোমন, করিম মিয়া, সারওয়ার হোসেন সৌরভ, মো. রফিক আহমদ। নির্বাচন চলাকালে প্রেসক্লাব পরিদর্শন করেন ক্লাবের আজীবন সদস্য ও বর্তমান প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন। বিজ্ঞপ্তি
