দক্ষিণ সুরমার পালপুরে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

by News Room

মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমার পালপুর দক্ষিণ মাঠে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার পালপুর, ছিটা শ্রীরামপুর ও রুগ্নপুর ঐক্য পরিষদ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব সামরান সাবের।নজির আহমদ (রুশন আলী) এর সভাপতিত্বে ও তাওহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রদুত ছাত্র পরিষদ সভাপতি কাবিল আহমদ ইমন, মোহাম্মদ রাবু,সৈয়দ নিয়াজ আহমদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, বিজয় হোক আনন্দের।তারা ৫১ তম মহান বিজয় দিবসে দেশ গড়ার শপথে বলীয়ান হয়ে সকলকে কাজ করার আহবান জানান।

You may also like

Leave a Comment