জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

by News Room

সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রবিবার (১ জানুয়ারি) সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক অভিনন্দন বার্তায় বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। সিলেটের সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে।
তারা বলেন, নতুন কমিটি সিলেট জেলা প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।জেলা প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like

Leave a Comment