ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ সুরমায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার মিতা, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, মহিলা বিষয়ক কর্মকর্তা তানিয়া আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ ইশফাক উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাকিব, কামালবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক তন্ময় আদিত্য, জি সি ডি ও সুচনা প্রকল্পের শাহিদা আক্তার।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন এফআইভিডিবি দক্ষিণ সুরমার নিউটেশন অফিসার শেখ তাওহিদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মিন্টু চৌধুরী বলেন, এ বছর বিশ্ব হাতধোয়া দিবসের অনেক তাৎপর্য্য রয়েছে। বিশ্ব এখন করোনা মহামারীতে আক্রান্ত। হাত-ধোয়া কে করোনা সংক্রমণ থেকে বাঁচার অন্যতম উপায় হিসেবে গণ্য করা হয়। যদিও অতীতে হাত-ধোয়া বিশেষ কিছু সময়ে অর্থাৎ প্রসব কাজে যারা নিয়োজিত, চিকিৎসার ক্ষেত্রে, খাবার আগে-পরে, পায়খানা থেকে আসার পর, শিশুদের খাওয়ানোর আগে! তবে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা বলে আসছে।
তিনি করোনা আক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক ব্যবহার করার পাশাপাশি বার বার হাত ধোয়ার পরামর্শ দেন।
