ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বনাথের স্কুল ছাত্রীর মৃত্যু

by News Room

ডেঙ্গুতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী অস্মিতা বেগমের (১৩) মৃত্যু হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
অস্মিতা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আমানাত মাওলা ও সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের কামালপুর গ্রামের কবি-ছড়াকার হেনা নুরজাহানের বড় মেয়ে।

আমানাত মাওলা জানান, সম্প্রতি অস্মিতাসহ তার পরিবারের চার সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তাদেরকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্মিতার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়। সূত্র : ইউএনবি

You may also like

Leave a Comment