ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেটের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

by News Room

সাঈদুর রহমান

বৃহত্তর সিলেটের ট্যুরিস্ট গাইডদের প্রতিনিধিত্বকারী সংগঠন “ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেট” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্হ ফুড প্যালেস রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসোসিয়েশনের সভাপতি রুবাইয়াত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেট এর সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল কবীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মো. তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ, কার্য নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, সিনিয়র সদস্য ওলিউর রহমান মাসুম, আমিনুল ইসলাম রুহিত, আফজাল হোসাইন, ইকবাল হোসাইন, রিয়াজ আহমদ জাকির, রমজান আলী, নয়ন আহমেদ, ইবরাহিম আহমদ, আল-আমিন, লোকমান তানজিল প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক ট্যুর গাইড প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment