জৈন্তাপুরে “আমার বাড়ি আমার খামার” বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

by News Room

জৈন্তাপুর থেকে এম এম রুহেল:
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ০৩ দিন ব্যাপি “আমার বাড়ি আমার খামার” বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।No description available.
গত ২৩ নভেম্বর সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জনের একটি গ্রুপে প্রশিক্ষণে অংশগ্রহনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে ২৫ নভেম্বর বিকাল ৫টায় প্রশিক্ষণ সম্পন্ন হয়।
জৈন্তাপুর উপজেলায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী র্কমর্কতা একেএম রিয়াজ মাহমুদ।No description available.

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সপ্তবাক ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোছাঃ রোমানা খানম, রাইজ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক কামরুল ইসলাম আফসার প্রমূখ।
এছাড়াও উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়োজনকারী স্থানীয় এনজিও টিডিএস এর নির্বাহী পরিচালক রেহানা আক্তার এবং প্রকল্পের অফিস ম্যানেজার মোঃ রনি মিয়া ।

উক্ত প্রশিক্ষন সমূহে বিষয় ভিত্তিক রিসোর্স পারসনগণ হলেন জৈন্তাপুর উপজেলায় কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসোইন, প্রাণীসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী উপস্থিত ছিলেন। কানাইঘাট উপজেলার কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা খায়রুল আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী। প্রশিক্ষণ আয়োজনে ছিল পরামর্শক সংস্থা-উদয়, মির্জাপুর, টাঙ্গাইল এর নেতৃত্বে স্থানীয় সংস্থা সপ্তবাক ফাউন্ডেশন একডো সিলেট ও টিডিএস, সিলেট।No description available.

সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প (রারিপ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এজিইডি) এর একটি প্রকল্প। প্রকল্পটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর বেষ্টিত সিলেট বিভাগের ৪ জেলার ৩৯টি উপজেলায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এবং বাংলাদেশ সরকারের যৌথ অংশীদারীত্বে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের উদ্দেশ্য হলো সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গ্রামীণ বাজার ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করণের মাধ্যমে সরকাররে দায়িত্ব বিমোচন লক্ষ্য মাত্রা অর্জনে সহযোগিতা করা, তথ্য প্রকল্প এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং দারিদ্রতা হ্রাসকরণ।

উক্ত প্রকল্পের আওতায় লক্ষিত জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে চাহিদাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

উল্লেখ্য যে, উক্ত প্রকল্পের আওতায় সিলেট জেলার তালিকা ভ‚ক্ত ১,২০০ জন কৃষক সদস্যকে পর্যায়ক্রমে শাক-সবজি চাষ, হাঁস-মুরগীর পালন, গরু মোটাতাজা করণ, গাভী পালন, আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষ, ধান ক্ষেতে মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, প্লাবন ভ‚মিতে সমাজ ভিত্তিক মাছ চাষ, উদ্যান তাত্তি¡ক ফসল চাষাবাদ ছাড়া ও সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু বিষয়ে চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

 

You may also like

Leave a Comment