জৈন্তাপুরে অতিথি বেশে শিশু অপহরণের অভিযোগ

by News Room

জৈন্তাপুর সংবাদদাতা:সিলেটে বিপদে পড়ার কথা বলে অতিথি বেশে রাত্রীযাপন শেষে এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত আরিফ উদ্দিন (১২) জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের ফইজ উদ্দিনের ছেলে। শুক্রবার (০৮ মে) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অপহৃত শিশুর মা কলিমা বেগম জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নোয়াখালি জেলার সোনাপুরের শাকিল (২৬) নামে এক যুবক বিপদে পড়ার কথা বলে বৃহস্পতিবার ফইজ উদ্দিনের বাড়িতে রাত্রীযাপন করেন। শুক্রবার সকালে সে বাড়ির লোকজনকে ফাঁকি দিয়ে শিশু আরিফকে অপহরণ করেন।বেলা ১১টার দিকে অপহরণকারী একটি মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে শিশুটির পরিবারকে ফোন করেন। জৈন্তাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলক চন্দ্র বসাক এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

You may also like

Leave a Comment