শনিবার বিকাল ৪টায় সিলেটের জৈন্তাপুরের ৩ নং চারিকাটা ইউপির নবনির্বাচীত চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের শুকরিয়া সভা অনুষ্টীত হয়।নবনির্মীত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্টীত হয়।সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হক লায়নের সভাপতিত্বে কবির আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন,নবনির্বাচীত দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার,সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ ছাড়া ও উপস্থিত ছিলেন ফারুক আহমদ,বিলাল,সাইফুল,ইসমাঈল প্রমুখ।এসময় প্রধাণ আকর্ষন তোফায়েল জনগনের উদ্দ্যেশ্যে বলেন তাকে নির্বাচীত করেই কাজ শেষ হয়ে যায়নি বরং তার দায়িত্ব পালনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগীতা করার জন্য জন্য তিনি অাহবান জানান।প্রধাণ অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন চারিকাটাকে একটি মডেল ইউপিতে রূপান্তর করার জন্য তিনি সর্বাত্মক সহযোগীতা করবেন।তাছাড়া তোফায়েলকে দায়িত্ব পালনে সততা নিষ্টা ও আন্তরিকতার সাথে কাজ করার প্রতি তিনি আহবান জানান।
জৈন্তপুরে চারিকাটা ইউপি চেয়াারম্যানের শুকরিয়া সভা অনুষ্ঠিত
178
previous post
