সিলেটের ৩ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন: চলছে ভোট গণনা

by News Room

সিলেটের খবর ডেসক: চতুর্থ ধাপে সিলেটের তিন উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে এসব ইউপিতে এখন ভোট গণনা চলছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  এদিকে, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেও কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন ভোটাররা। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই কেন্দ্রেসহ বেশ কয়েকটি কেন্দে গিয়ে দেখা গেছে এমনই চিত্র।  প্রসঙ্গত, চতুর্থ ধাপে সিলেটের দক্ষিণ সুরমার ৭ ইউনিয়ন, গোলাপগঞ্জের ১১ ইউনিয়ন ও বিশ্বনাথের ৬ ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে। ১ লাখ ২৫ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৩ জন, নারী ভোটার ৬৩ হাজার ৩৮ জন।

You may also like

Leave a Comment