জামিন হলো না ঐশীর, কারাগারে বই-খাতা পাঠানোর নির্দেশ

by News Room
সিলেটের খবর ডেস্ক:রাজধানীতে পুলিশ দম্পতি হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। তবে তার ‘ও’ লেভেল পরীক্ষার প্রস্তুতির জন্য কারাগারে বই-খাতা পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ  আদেশ দেন। এর আগে ঐশীকে আদালতে হাজির করে তার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী প্রকাশ চন্দ্র বিশ্বাস।

উল্লেখ্য, এর আগেও দুই দফা জামিন আবেদন করা হয় ঐশীর পক্ষে। তবে আদালত বরাবরই তার জামিন আবেদন না মঞ্জুর করেন।

You may also like

Leave a Comment