279
ডেস্ক: জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় সাড়ে ১৮ ঘন্টা পর ফায়ার ব্রিগেডের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জসিম হাওলাদার নামক ওই পর্যটকের লাশ উদ্ধার হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই।
জসিম হাওলাদার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার রসুলপুর গ্রামের আবদুল বারী হাওলাদারের ছেলে।
শনিবার সন্ধ্যায় ৬টায় পিয়াইন নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। রবিবার সকাল থেকে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।
প্রসঙ্গত, ঈদের ছুটিতে বেড়াতে এসে এ পর্যন্ত ৬ পর্যটক প্রাণ হারিয়েছেন জাফলংয়ের পিয়াইন নদীতে। –
