জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতি বছরের মতো এবারো উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪ ও ৫ নভেম্বর ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আক্তার হোসেন, দিলোয়ার হোসেন, মাওলানা আবদুল করিম ফারুকী ও আবদুস শহীদের যৌথ সভাপতিত্বে প্রথম দিনের মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি, আল্লামা নেছার আহমদ, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা মইনুল ইসলাম পারভেজ, মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবু আইয়ূব আনছারী ও দ্বিতীয় দিনের মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা মুফতি আবু নছর জিহাদী, মাওলানা মারুফ বিল্লাহ আশিকী, মাওলানা আবদুল জব্বার, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা শফিকুল আহমদ জিহাদী, মাওলানা আজমল হোসাইন জামী ও মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমূখ। মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।
জগন্নাথপুরে ২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
315
previous post
