জৈন্তাপুরে ৫০ তম সমবায় দিবস পালিত

by News Room
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় জৈন্তাপুর এর যৌথ আয়োজনে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
ছাত্রলীগ নেতা পাপলু দের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, বাগেরখাল পানি উন্নয়ন ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ইলিয়াস, জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজি খলিল উল্লাহ, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি পুলিন সরকার, জৈন্তাপুর রিক্সা সমিতির উপদেষ্টা নুরুল ইসলাম, আসামপাড়া আশ্রয়ন প্রকল্পের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

You may also like

Leave a Comment