নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর শাখার অন্যতম উপদেষ্ঠা ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেছেন, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবি মানুষের মুক্তি নাই। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলেই শ্রমজীবি, মেহনতী মানুষ শোষন-বঞ্চনা থেকে মুক্তি পাবে এবং তাদের পূর্ণ অধিকার ফিরে পাবে। তিনি বলেন ইসলামের আলোকে শ্রমনীতি বাস্তবায়ন হলে ইনসাফ কায়েম হবে। যার ফলে শুধু শ্রমিকরাই নয় মালিকরাও সুফল পাবে। তিনি দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির লক্ষ্যে এবং শ্রমিক অঙ্গনে ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলা শাখার বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা (উত্তর) সভাপতি আনোয়ার হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্ঠা বিশিষ্ট সাংবাদিক গোলজার আহমদ হেলাল ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সারওয়ার হোসেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্ঠা ইমরান হোসাইন, ফয়জুল ইসলাম চৌধুরী, হেলাল আহমদ, জোবায়ের আহমদ ও মাস্টার মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিকনেতা খলিল আহমদ, ময়ুব আলী, ফয়ছল আহমদ, ইলিয়াস আলী, খায়রুল ইসলাম, আজিজুর রহমান, আদিল মো: আহাদ, এনাম উদ্দিন, ফারুক আহমদ, শিব্বির আহমদ, রিয়াজ উদ্দিন, সাদেক মো: পারভেজ, আহসান মো: সোহেল, কামরুল ইসলাম প্রমূখ।
কাউন্সিলে মো: আব্দুল আজিজকে সভাপতি ও একে আজাদকে সেক্রেটারী করে ২০১৫ সালের জন্য জকিগঞ্জ উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
জকিগঞ্জ শ্রমিক কল্যাণে ফেডারেশনের কাউন্সিল: সভাপতি আজিজ সেক্রেটারী একে আজাদ
140
previous post
